শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরের মধুখালীতে প্রতিমা ভাংচুরকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন 

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ০৪:৩৪ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট গ্রামে জেলা পরিষদের সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, অধ্যাপক দেব প্রসাদ রায়ের পারিবারিক মন্দিরের কালি প্রতিমাসহ তিনটি প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজারে।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও বাগাট ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমানের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সনাতন ধর্মালম্বীরা সহ বিভিন্ন ধর্ম ও শ্রেনী পেশার কয়েকশত নারী পুরুষ অংশ নেন।

বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বাগাট ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনোজ কুমার সাহা প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা, অবিলম্বে প্রতিমা ভাংচুরকারীদের চিহ্নিত করে আটক ও বিচারের মুখোমুখী করার দাবী জানান।

উল্লেখ্য, গত ০৮ এপ্রিল দিবাগত রাতে কে বা কারা মধুখালীর বাগাট গ্রামে জেলা পরিষদের সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক দেবপ্রসদ রায়ের পারিবারিক মন্দিরের কালি প্রতিমার মাথা এবং হাত ও লক্ষী  এবং সরস্বতী প্রতিমার হাত ভেঙ্গে ফেলে।