শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ভোলায় দুই গ্রুপের দফায় দফায় হামলার ঘটনায় ২ জন গুলিবিদ্ধসহ আহত ৪

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ০৬:৫৮ পিএম
কপি হয়েছে!

ভোলার রাজাপুর ইউনিয়নে কবির ও হেলাল মেম্বার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৪ জন।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হেলাল মেম্বার ও পরাজিত মেম্বার কবির গ্রুপের সাথে সংঘর্ষ লেগেই আছে। এরই জের ধরে বুধবার সকালে ক্লোজার বাজারে দুই গ্রুপ মুখোমুখি হয়। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও গোলাগুলি শুরু হয়। এতে করে হেলাল মেম্বার গ্রুপের লোকজনের গুলির আঘাতে কবির গ্রুপের ২ জন গুলিবিদ্ধসহ আহত ৪ জন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন।