শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরের নগরকান্দায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে বিভাগীয় কমিশনার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ০৫:৫৬ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় ভূমিহীন, গৃহহীনদের জন্য জমি ও ঘর দেওয়া আশ্রায়ণ প্রকল্পের নির্মিত ঘর পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

বুধবার (১৩ এপ্রিল) বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।

ভূমিহীন, গৃহহীন “ক” শ্রেণীর লোকদের ৩২৫টি পরিবারের মাঝে নির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে এ উপজেলায়। বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান প্রকল্পের নির্মাণ করা ঘর দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার (ভূমি) এনএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইকবাল কবির প্রমুখ।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরকান্দার এই প্রকল্পের ঘর উদ্বোধন এবং ভূমিহীন ও গৃহহীন শুন্য উপজেলা হিসেবে ঘোষণা করবেন বলে প্রকল্প বাস্তবায়ন দপ্তর থেকে জানা গেছে।