শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে নববর্ষ উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ১২:০০ পিএম
কপি হয়েছে!

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে আমদানি-রপ্তানিকারক গ্রুপ।

তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক এবং বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সদস্যরা জানিয়েছে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল থেকে বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার (১৫ এপ্রিল) সরকারি ছুটি থাকায় আগামী শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে বন্দরে পুনরায় শুরু হবে আমদানি রপ্তানি কার্যক্রম। উভয় দেশের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সম্মতিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।