শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নানা আয়োজনে ফরিদপুরে উদযাপন করা হচ্ছে বাংলা নতুন বছর 

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৩:০০ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে নানা আয়োজন ও কর্মসুচির মাধ্যমে উদযাপন করা হচ্ছে বাংলা নতুন বছর ১৪২৯ । করোনা মহামারীর ধকল কাটিয়ে অনেকটা স্বাভাবিক পরিবেশে ফিরে এসেছে বাংলা নববর্ষ। নতুন সূর্যোদয়ের সঙ্গে ইতিহাসের পাতায় ঠাঁই নিল আরেকটি বছর। সূচনা হলো নতুন বাংলা সাল। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহবান জানায় বাঙালি।

এ উপলক্ষ্যে সকাল থেকেই নানা কর্মসূচি হাতে নিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং বিভিন সাংস্কৃতিক সংগঠন ।

সকাল ৯ টায় জেলা প্রশাসন প্রাঙ্গন হতে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিন করে। এ সময় মঙ্গল শোভা যাত্রায় অংশ গ্রহন করেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো আলিমুজ্জামান, জেলা আঃলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস সহ ফরিদপুরের ছোট থেকে বড় সর্বস্তরের জনসাধারণ। এরপরে শিশু চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান,  কোভিড পরিস্থিতি ও মাহে রমজানকে মাথায় রেখে দিনব্যাপী সীমিত আকারে র‍্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।