শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

মানিকছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রায়  নববর্ষ উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৯:২৩ পিএম
কপি হয়েছে!

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে সুস্বাগত জানালো মানিকছড়ি উপজেলা প্রসাশন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবেমানিকছড়ি উপজেলা পরিষদ  চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়। ধর্মঘর বটমুল গিয়ে বর্ষবরণে নানা আয়োজনে অংশ গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, মানিকছড়ি থানা অফিসার শাহ নুর আলম, তিনটহরী ইউপি চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, মানিকছড়ি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, বাটনাতলী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম।উপজেলার সর্বস্তরের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।