২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কটিয়াদীতে বাংলা বর্ষবরণে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২

বাংলা নতুন বছরকে বরণ করতে কিশোরগঞ্জে কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, কটিয়াদী সরকারি উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আহম্মেদ, ভিপি দুলাল বর্মন প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২

কটিয়াদীতে বাংলা বর্ষবরণে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা

লিংক কপি হয়েছে!