শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

বাংলা নববর্ষকে স্বাগত জানাতে ময়মনসিংহে বৃক্ষরোপন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৯:৪৮ পিএম
কপি হয়েছে!

দায়িত্ব পালনে বার বার পুরস্কার প্রাপ্ত ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার কর্ম দক্ষ মানবিক ওসি মোঃ শাহ কামাল আকন্দ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪২৯ কে স্বাগত জানাতে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিন টায় কোতয়ালী মডেল থানা প্রাংগনে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন । এ সময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শিবলী সাদিক খান , সহ সভাপতি সাংবাদিক সাইদুর রহমান বাবুল সাংবাদিক ওয়াহিদুজ্জামান আরজু ময়মনসিংহ জেলা বি এম এস এফ এর সম্পাদক মণ্ডলীর সদস্য, দৈনিক শ্বাশত বাংলা পত্রিকার সম্পাদক আজগর হোসেন রবিন, দৈনিক জনতার কন্ঠস্বর পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক আবুল হোসেন পাশা, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক দীপক চন্দ্র দে, মঈন উদ্দিন উজ্জ্বল, এ জি জাফর আব্দুল হাকিম ও মনিরুজ্জামান প্রমুখ ব্যাক্তি বর্গ ।