শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০৩:০০ এএম
কপি হয়েছে!

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। প্রথম আলো বন্ধুসভা ঈশ্বরগঞ্জ শাখা কর্তৃক এই বিতর্ক আয়োজন করা হয়। বিতর্ক অনুষ্ঠিত হয় ময়মনসিংহের আঞ্চলিক ভাষায়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ হাফিজা জেসমিনকে প্রধান অতিথি করে বিতর্ক শুরু হয়। বিতর্ক অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল। বিচারকার্য পরিচালনা করেন, বিশিষ্ট কবি আলম মাহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা। অনুষ্ঠান সহযোগিতায় ছিল ‘মাজেদ বাবু ফাউন্ডেশনে’।

বিতর্কে অংশগ্রহণ করে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ এবং ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। বিচারকদের রায়ে বিজয়ী হয় ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় পক্ষ দলের দলনেতা তাহমিদ তাসাওয়ার তাহা। বিতর্ক শেষে বিতার্কিকদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। প্রথম আলো বন্ধুসভার সভাপতির হাত থেকে পুরষ্কার নেন বিতর্কের বিচারকবৃন্দ।