শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ১১:৪৫ এএম
কপি হয়েছে!

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি ও হেমায়েতপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানা পুলিশ।

সাভার হাইওয়ে পুলিশ জানান, রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় রাজু আহমেদ (৩০) নামের এক যুবক নিহত হয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাজু সাভার পৌরসভার ডগরমোরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়ির চাপায় রানা (২০) নামের এক পথচারীর নিহত হয়েছে। নিহত রানা ঠাকুরগাঁও জেলার মহির উদ্দিনের ছেলে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, নিহত দুই জনের লাশ উদ্ধার করে তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি মামলা হবে বলেও জানান তিনি।