শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ধামরাইয়ে ৩টি ইট ভাটা মালিককে এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০৫:৫০ পিএম
কপি হয়েছে!

ধামরাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইট ভাটার মালিককে এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসময় অর্থদণ্ড প্রদান করে দুটি ইট ভাটা ভেঙে দেয়া হয়েছে এবং অপর একটি ইট ভাটা মালিককে আশি হাজার টাকা অর্থদণ্ড প্রদানসহ তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ধামরাই উপজেলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।তারই ধারাবাহিকতায় এমবিবি ব্রিকস ও এমডিবিসি ব্রিকসসহ তিনটি ভাটার মালিককে এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, ধামরাইয়ে অবৈধ কোনও ইটভাটা রাখা হবে না। সকল অবৈধ ইট ভটা বন্ধে ধামরাই উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ধামরাই থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।