শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০৬:৫২ পিএম
কপি হয়েছে!

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে দমকলকর্মীসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। কারখানায় আগুন লাগার খবর শুনে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে কারখানাটির মালিক।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার আমতলা এলাকার ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ওই কারখানাটিতে কাজ করে কয়েক হাজার শ্রমিক। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কারখানায় উৎপাদন চলছিলো। পরে দুপুর আড়াইটার দিকে ভবনের সাততলায় ভয়াভহ আগুন লাগে। এসময় আগুনে পুড়ে যায় কারখানাটির অনেক পোশাক। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে সাভার, আশুলিয়ার চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে কয়েক ঘন্টা চেষ্টায় বিকেল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে দমকলকর্মী ও শ্রমিকসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।

আগুন লাগার খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কিভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজ আহমেদ বলেন, কারখানাটিতে কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।