শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি গাছ কাটার প্রতিবাদ করায় মারপিট

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০৭:২৪ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধভাবে সরকারি গাছ কাটার প্রতিবাদ করায় জাকিউল ইসলাম জর্জ ও ইউসুফ আলীকে মারপিট করার অভিযোগ উঠেছে।

এসময় আহত হয়ে দুজনই দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকালে জেলার দেবীগঞ্জ উপজেলা শহরের শ্রমিক অফিসে এ ঘটনা ঘটে।

জানা যায়, দেবীগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে শত বছরের পুরনো আম ও বট গাছের বড় ডাল পালা টেন্ডার ছাড়া কেটে বিক্রি করায়। ওই ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী বাদী হয়ে ওয়ার্ড কাউন্সিলর আক্কাছ আলী ভুইয়াসহ কয়েকজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দায়ের করে।পরে ক্ষিপ্ত হয়ে শ্রমিক অফিসে কাউন্সিলরসহ ১০-১৫ জন তাদের উপর অতর্কিত হামলা করে। এতে দুজনই আহত হয়। আহত জাকিউল ইসলাম জর্জ দেবীগঞ্জ কলেজ শাখার সাবেক ছাত্রলীগ সভাপতি, ইউসুফ আলী ৪নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক।

জাকিউল ইসলাম জর্জ জানান, সম্প্রীতি কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক আমাকে ঘটনার কিছুক্ষন আগে মুঠোফোনে হুমকি দেয়। পরে দশ মিনিটের মাথায় শ্রমিক অফিসে কাউন্সিলসহ ১৫-১৬ জন ছেলে আসে আমার ও ইউসুফের উপর হামলা করে। সমাজে অন্যায় হলে তাহলে কি আমরা প্রতিবাদ করবনা।এর কি বিচার হবে না।

অভিযুক্ত কাউন্সিলর আক্কাশ আলী ভুইয়া জানান, কবরস্থানে লাইটিং ব্যবস্থাসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলছে। লাইটের আলো সম্প্রসারণ করার জন্য পৌর মেয়রের নির্দেশে গাছের ডালপালা কাটা হয়েছে।

দেবীগঞ্জ পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আক্কাছ ও জর্জ একই ওয়ার্ডে নির্বাচন করে আক্কাছের সাথে হেরে গিয়ে জর্জের সাথে দ্বন্দ। তাদের দ্বন্দে আমাকে জড়িয়ে নিচ্ছে। যেহেতু অপ্রীতিকর ঘটনা ঘটেই গেছে সমঝোতার চেষ্টা করছি।