শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

এতিমদের সাথে আজ ময়মনসিংহ পুনাকের ইফতার ও দোয়া

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০৯:৪৩ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহে পুলিশ নারী কল্যাণ সমিতির ( পুনাক) আয়োজনে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ময়মনসিংহ পুলিশ লাইন্সে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পত্নী মিসেস কানিজ আহমারের সভাপতিত্বে এ সময় পুলিশ সুপার আহমার উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন খন্দকার ফজলে রাব্বি, পুনাক সহ সভানেত্রী তাহমিনা আফরোজ তানি, রায়হানা তাহসীন, ডাঃ শারমীম আক্তার, ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীসহ অন্যান্য অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দোয়া পুর্ব মুহূর্তে পুনাক সভানেত্রী কানিজ আহমার বলেন, আজকের ইফতার আমার এবং পুনাক নেতৃবৃন্দের কাছে এক স্মরণীয় ইফতার। কারণ আমরা আজ শতাধিক কোরানে হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ইফতার করছি। তিনি আরো বলেন, আমি প্রতি বছর রমজানে এতিম, অসহায় ও কোরআনে হাফেজদের নিয়ে ইফতার করে আসছি। তিনি যাতে এই ধারা অব্যাহত রাখতে পারেন সে লক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন। ইফতার ও দোয়া মাহফিলে শতাধিক এতিম ও কোরআনে হাফেজ উপস্থিত ছিলেন। ইফতার পুর্ব মুহূর্তে দেশ, জাতি, আইন শৃংখলা বাহিনী ও পুনাক সদস্যদের জন্য দোয়া করেন হাফেজ মাওলানা মোঃ আশকর আলী।