শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস) এর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০৪:২৭ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস) এর ফরিদপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের হল রুমে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।ফরিদপুর জুয়েলার্স এ্যাসোসিয়েশনের আহ্বায়ক নন্দ কুমার বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান াতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুসের জেলা মনিটরিং স্থায়ী কমিটির সভাপতি ও বাজুসের সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. দিলীপ কুমার রায়।

প্রতিনিধি সভার উদ্ভোধন করে ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস।

বাজুসের ফরিদপুর জেলা শাখার আয়েজনে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মতিয়র রহমান শামীম, বাজুসের ফরিদপুর জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক সুনীল চন্দ্র কর্মকার, স্বর্ন ব্যবসায়ী অরুন কুমার দত্তবাসুদেব কর্মকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্বর্ন ব্যবসায়ীরা।