শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে হিজাব পড়ে কারখানায় ঢুকতে পারলো না অর্ধশতাধিক নারী শ্রমিক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০৫:৩৫ পিএম
কপি হয়েছে!

রজমান মাসে হিসাব পড়ে আসা অর্ধশতাধিক শ্রমিককে কারখানায় ভিতরে প্রবেশ করতে দেয়নি সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানা কর্তৃপক্ষ। শনিবার (১৬ এপ্রিল) সকালে আশুলিয়ার ইউনিক এলাকার ইয়ং জিন ইন্টারন্যাশনাল কোম্পানী লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় এমন ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, ওই পোশাক কারখানায় কাজ করেন প্রায় ১২ শতাধিক শ্রমিক। রমজান মাসে এখানকার অনেক নারী শ্রমিক হিজাব পড়ে কাজ করতে আসছিলেন। এনিয়ে গত কয়েক দিন ধরে হিজাব পড়ে কর্মস্থলে না আসতে নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।

পরে শনিবার সকালে কারখানায় কাজ করতে আসলে হিজাব পড়া নারী শ্রমিকদের মূল গেইট থেকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। এতে কারখানার ভিতরে ঢুকতে না পেরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন অর্ধশতাধিক জন শ্রমিক।

এদিকে এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী নারী শ্রমিকরা। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে বার বার কথা বলতে চাইলেও উপস্থিত সংবাদকর্মীদের সাথে দায়িত্বরত কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি।