শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

স্বেচ্ছাসেবী সংগঠন এস.এ.এফ-এর উদ্যোগে থেকে ইফতার সামগ্রী বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১১:৪৯ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবা মূলক সংগঠন স্বপ্নের আলো ফাউন্ডেশন (এস.এ.এফ) এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি হল রুমে দুস্থ-অসহায়, গরীব মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল– চিড়া, মুড়ি, চিনি, ছোলা, খেজুর।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নাঈম হাসান ঈমন এর সভাপতিত্বে ও সাব্বির হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” প্রধান উপদেষ্টা ও ঝালকাঠি প্রেসক্লাবে সহ-সভাপতি এ্যাডঃ আক্কাস সিকদার। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি সভাপতি আল-আমিন তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন ঝালকাঠি টিমের সভাপতি আরিয়ান বাবু, সাধারণ সম্পাদক নাজমুল হাসান মেহেদী, যুগ্ন-সাধারণ সম্পাদক আরিফ সিকদার, অর্থ-সম্পাদক আকাশ খান, রাজাপুর টিমের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা।

উল্লেখ্য, ২০১৯ সালের ১ আগস্ট “আমাদের স্বপ্ন” “মানবতার সেবা” “জয়হোক রক্তদাতা” “স্বপ্নের আলো ফাউন্ডেশন” S.A.F এই স্লোগান ধারণ করে মানবসেবার মহৎ উদ্দেশ্য নিয়ে স্বপ্নবাজ কিছু তরুণের হাত ধরে “স্বপ্নের আলো ফাউন্ডেশন” এস.এ.এফ নামে একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে সংগঠনটি সমাজসেবামূলক নানামুখী কর্মকাণ্ড চলমান আছে।