২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভারে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে যুবক নিহত

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৭ এপ্রিল ২০২২

সাভারে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান পারভেজ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

রোববার (১৭ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার পরিদর্শক আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মেহেদী হাসান পারভেজ আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, সকাল ৭টার দিকে একটি মাইক্রোবাস পাকিজা এলাকা দিয়ে ইউটার্ন নিচ্ছিল। এ সময় সামনে থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্যেরা। সেখানে চিকিৎসকরা মেহেদী হাসান পারভেজকে মৃত ঘোষণা করেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৭ এপ্রিল ২০২২

সাভারে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে যুবক নিহত

লিংক কপি হয়েছে!