শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে ডা সালমা শাওনেওয়াজ পারভীনের লাঞ্ছনা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতি

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০৬:১৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের শেখ মুজিব মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা সালমা শাহনেওয়াজ পারভীনকে লাঞ্ছনা ও শারীরিকভাবে নির্যাতনের প্রতিবাদে রোববার ( ১৭ ই এপ্রিল) দুপুরে এক জরুরী সভা করেছেন উক্ত কলেজের শিক্ষক সমিতি ।

প্রতিবাদ লিপিতে শিক্ষক সমিতির সভাপতি ডা রাধেশ্যাম সাহা, সাধারণ সম্পাদক ডা আবু ফয়সাল মো পারভেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন, গত ১৬ ই এপ্রিল ডা সালমা শাহনেওয়াজ পারভীনের ব্যক্তিগত চেম্বারে গিয়ে স্থানীয় কতিপয় কিছু  দুষ্কৃতিকারীরা শারীরিকভাবে নাজেহাল ও নির্যাতন করেন এবং অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণ নাশের হুমকি দেয় ।

দুপুরে অনুষ্ঠেয় জরুরী সভায় সকল ডাক্তাররা এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানান।