শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

মানিকছড়িতে আনারস বোঝাই জিপ উল্টে স্কুল ছাত্রসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৫:৫৬ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দূর্গম পাহাড়ি এলাকা হাতিমুড়া-ডলু সড়কে আনারস বোঝাই জিপ (চাদের গাড়ি) উল্টে ঘটনাস্থলে দুই শিশু শ্রমিক(স্কুল ছাত্র) নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও ১জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাতিমুড়া-ডলু সড়কের উত্তর ডলু পাড়ায় সোমবার দুপুর সাড়ে ১২ টার পর আনারস বোঝাই জীপ হাতিমুড়া বাজারে আসার পথে উঁচু টিলা উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে জীপ গাড়ীটি পেছনের দিকে ছুঁটে গিয়ে কয়েকবার উল্টে গিয়ে গাড়ীতে থাকা শ্রমিক ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র রাজু মারমা(১৫), পিতা-চাইথোয়াই মারমা, গ্রাম-ডেপুয়া পাড়া ও ওসমানপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র উগ্যজাই মারমা(১২), পিতা- হ্যাংল্লা মারমা, গ্রাম হাতিমুড়া গাড়ীচাপায় ঘটনাস্থলে মারা যায়।

এ ঘটনায় গুরুতর আহত রাসাই মারমা (৩৫), পিতা- থোয়াইচাই মারমা, সাং- ফকিরনালাকে স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহি উদ্দীন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে হতাহতের খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত জিপ ও লাশ উদ্ধারে সরজমিনে যায়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ও গাড়ী উদ্ধারে পুলিশ কাজ করছে।