শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

আশুলিয়ায় ঘাস কাটাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে জখম

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৬:১৪ পিএম
কপি হয়েছে!

সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন এলাকায় ঘাস কাটাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘাস কাটাকে কেন্দ্র করে মিরের চানগাও এলাকার ফারুক সরদারকে ধারালো কাঁচি দিয়া কুপিয়ে জখম করে প্রতিবেশী হুমায়ুন মিয়ার ছেলে সজীব।

আহতের মেয়ে সুরমা আক্তার বলেন, আশুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মিরের চানগাও এলাকায় আমার বাবা ফারুক সরদারের রোপনকৃত ঘাস কাটতে গেলে প্রতিবেশী হুমায়ুন মিয়ার ছেলে সজীব আমার বাবাকে কে মারপিটসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে এলাকার লোকজন বাবাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পে গিয়ে জানালে তারা আমাদের আগে বাবার চিকিৎসা এবং পরে আইনগত ব্যবস্থা নিতে বলেন। বর্তমানে আমার বাবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুদ্বীপ কুমার গোপ জানান, এঘটনার খবর পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।