শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

রুহিয়ায় ২য় পর্যায় টিসিবির পণ্য বিক্রি

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৬:১৬ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় পর্যায়ে ডিলারের মাধ্যমে টিসিবি-র পণ্য বিক্রি শুরু হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার ২ নং আখানগড় ইউনিয়নে তিনটি ভেন্যুতে ১২৭১ জন উপকার ভোগী পরিবারের মাঝে ন্যায্যমূল্যে এই পণ্য বিক্রি করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টায় সদর উপজেলার আখানগড় ইউনিয়ন পরিষদ চত্বরে দ্বিতীয় পর্যায় টিসিবির পন্য বিক্রির উদ্বোধন করেন চেয়ারম্যান রোমান বাদশা এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়।

দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনে উপকারভোগীদের মধ্যে পারিবারিক কার্ডের মাধ্যমে ন্যায্যমুল্যে টিসিবি পন্য বিতরণ করা হচ্ছে। টিসিবি-র পণ্যের মধ্যে রয়েছে দুই কেজি মশুর ডাল (৬৫ টাকা কেজি দরে), দুই কেজি চিনি (৫৫ টাকা কেজি দরে), দুই লিটার সোয়াবিন তেল (১১০ টাকা লিটার দরে) এবং দুই কেজি ছোলা (৫০ টাকা কেজি দরে)। দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে উর্দ্ধগতি এবং পবিত্র রমজানকে সামনে রেখে টিসিবি এসব পন্য বিক্রি করছে।