২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মোংলায় ‘ছায়া সংগঠন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৮ এপ্রিল ২০২২

মোংলায় স্বেচ্ছসেবী সংগঠন “মোংলা ছায়া সংগঠন”র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) বাদ আছর স্থানীয় হোটেল আল মদিনায় সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ বলেন, আমাদের এই সংগঠনটি সম্পূর্ণরূপে অরাজনৈতিক ও মানবতার সেবায় পরিচালিত। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে অসহায় রোগীদের সু-চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা করা, মাদকমুক্ত সমাজ গড়া, স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের ব্যবস্থা করা, নারী নির্যাতন রোধে সামাজিক আন্দোলন, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় অবদান রাখা, ইফতার সামগ্রী, ঈদের পোশাক, শীতবস্ত্র ও বন্যা দুর্গতদের ত্রান বিতরণ।

পরিশেষ তিনি আরও বলেন, আজকের এই ইফতার মাহফিল সফল করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংগঠনের সকল সদস্য ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৮ এপ্রিল ২০২২

মোংলায় ‘ছায়া সংগঠন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!