স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে ঝালকাঠি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ আকিব মল্লিক।
আকিব মল্লিককে ঝালকাঠি সরকারি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুছ আলী সিদ্দিকী, উপাধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদ সম্পাদক ও সহযোগী অধ্যাপক (ইংরেজি) মো. ইলিয়াস ব্যাপারী।
