শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০৩:৫৭ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাবু হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হন। নিহত বাবু হোসেন উপজেলার বড়হর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী বোয়ালিয়া গ্রামের তোফায়েল হোসেন বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা পাবনাগামী তামিম এক্সপ্রেস বাসটি বোয়ালিয়া বাজারের দিকে যাওয়ার সময় রাস্তায় খানাখন্দ দেখে লেন পরিবর্তন করে। এ সময় বাসটি বিপরীতগামী অটো ভ্যানকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান বাবু হোসেন। গুরুতর আহত হন অটো ভ্যানের আরও দুই যাত্রী।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান।