শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

মুক্তাগাছার উন্নয়নে এলাকার সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০৭:৫৩ পিএম
কপি হয়েছে!

নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৫ এর অন্তর্গত মুক্তাগাছা উপজেলার উন্নয়নে এলাকার সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ঢাকাস্থ মুক্তাগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

প্রধান অতিথি বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তাগাছা উপজেলায় উন্নয়নের জোয়ার বইছে। সাম্প্রতিক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মুক্তাগাছার আর কে হাইস্কুল সরকারিকরণ করা হয়েছে, সরকারি কলেজে অনার্স ও মাস্টার্স চালুসহ দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ চলমান। কে এম খালিদ বলেন, রাতের মুক্তাগাছা এখন আলো ঝলমলে। ১১০৭ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ-মুক্তাগাছা-মধুপুর সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। ১৪৭ কোটি টাকা ব্যয়ে মুক্তাগাছা উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া ছোট-বড় আরো বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আমরা সবাই মুক্তাগাছার সন্তান। তিনি বলেন, মুক্তাগাছার উন্নয়নে কাজ করে যাচ্ছি ও ভবিষ্যতে আরো উন্নয়ন করা হবে। এলাকায় ভালো স্কুল-কলেজ, রাস্তাঘাট নির্মিত হলে এর সুফল সবাই ভোগ করেন বলে তিনি এসময় উল্লেখ করেন।

ঢাকাস্থ মুক্তাগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোঃ নাকিব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি প্রফেসর ড. হীরা সোবহান, ঢাকাস্থ মুক্তাগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান হাফিজ এবং সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ বজলুল করিম মীর। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ টেলিভিশন এর সাংস্কৃতিক প্রতিবেদক ও মুক্তাগাছার কৃতি সন্তান ফয়জুল্লাহ সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকাস্থ মুক্তাগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্য-সচিব এম জে এইচ নোমান।