শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ট্রাকের চাকার নিচে মোটরসাইকেল চালক নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১১:১৩ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ির মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়নের ডাকবাংলায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মো. রাসেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। একই ঘটনায় খোকন বণিক (৪৫) নামে অপর এক মোটরসাইকেল যাত্রী আহত হয়েছেন।

আজ ১৯ এপ্রিল, মঙ্গলবার সন্ধা ৬টার দিকে ডাকবাংলা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া তবলছড়ি নতুন বাজার এলাকার মেরাজুল ইসলামের ছেলে।

জানা যায়, সে তবলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব। বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাটিরাংগা থানার পুলিশ পাড়ি ইনচার্স মোঃ মনির হোসেন বলেন এই ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভাব হয়নি।পরর্বতীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।