বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ময়মনসিংহে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০৫:৪৯ পিএম
কপি হয়েছে!

‘স্মার্টফোনে আসক্তি : পড়াশোনায় ক্ষতি’ এই প্রতিপাদ্যকে নিয়ে আজ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে টাউন হল চত্বরে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।
এ উপলক্ষে র‌্যালি ও আলোচনার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
পরে একটি র‌্যালি টাউন হল চত্বর প্রদক্ষিণ করে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন- অতিরিক্ত ডিআইজি শাহ্ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহেরসহ অন্যান্যরা।
তিন দিনব্যাপী মেলায় বিভাগের চার জেলা থেকে আগত ৩৫টি স্টল স্থান পেয়েছে।