২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভারের তেঁতুলঝোড়ায় রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২০ এপ্রিল ২০২২

সাভার উপজেলার হেমায়েতপুরের শ্যামপুর মৈত্রী বিদ্যালয় মাঠ থেকে দক্ষিণ শ্যামপুর গোয়ালপাড়া সংযোগ সড়ক পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

বুধবার (২০ এপ্রিল) সকালে রাস্তা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন কালে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের এ রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দীর্ঘ দিন দুর্ভোগে থাকা স্থানীয়রা।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২০ এপ্রিল ২০২২

সাভারের তেঁতুলঝোড়ায় রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

লিংক কপি হয়েছে!