শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ডিমলায় দুই চাউল ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৭:০০ পিএম
কপি হয়েছে!

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম প্লাস্টিক’র মোড়ক ব্যবহার করার অপরাধে দুই জন চাউল ব্যবসায়ীকে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২০-এপ্রিল) দুপুরে উপজেলার বাবুরহাট ভিতর বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।

ভ্রাম্যমান আদালত’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মিল, কারখানা এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা চাউল সহ বিভিন্ন খাদ্য পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম প্লাস্টিকের মোড়ক ব্যবহার করছে। ফলে মানবদেহে মরন ব্যাধি ক্যান্সারসহ নানান রোগ-বালাই সৃষ্টির হার বেড়ে যাচ্ছে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আসুন পরিবেশ সহ মানবদেহের সুস্থতা রক্ষার্থে খাদ্য পণ্যে প্লাস্টিক বাদ দিয়ে পাটজাত মোড়ক ব্যবহার করি।

জেডিএ পাট অধিদপ্তর ডোমার-ডিমলা উপজেলা দায়িত্বে থাকা প্রসিকিউশন অফিসার মোঃ মজিবুর রহমান লোহানী বলেন, উপরোক্ত অপরাধ সংঘটনের দায়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী দুই জন চাউল ব্যবসায়ীকে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা হয়েছে।

এসময় ভ্রাম্যমান আদালতে সহযোগিতায় ছিলেন, ডিমলা থানার এ,এস,আই বসন্ত কমার বর্মন ও তার সঙ্গীয় ফোর্স, পেসকার রোকনুজ্জামান রোকন,স্থানীয় সাংবাদিক বৃন্দ।