শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ডিমলায় মৎস্য চাষ প্রযুক্তিতে মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৩:৩৭ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলায় ২০২১-২২ আর্থ বছরে মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মনোসেক্স তেলাপিয়া চাষ, পাবদা, গুলশা, টেংরা ও কৈ-শিং মাগুর মাছ চাষ প্রদর্শণীর আর, ডি, এফ সদস্যদের একক মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

২০ থেকে ২১ এপ্রিল দুই দিনব্যাপী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাঃ সাইনার আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার। পরে আর, ডি, এফ এফ সদস্যদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন, নীলফামারী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামন।