শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

শেখ রকিবুল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৪:৩০ পিএম
কপি হয়েছে!

দাতব্য প্রতিষ্ঠান শেখ রকিবুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বাহাদুরপুর কারিগরি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

বুধবার (২০ এপ্রিল) নাটোরের সিংড়ার বাহাদুরপুর কারিগরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাহাদুরপুর কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ।

কথা বলছেন শেখ রিফাদ মাহমুদ

গ্লোবাল ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড প্রাপ্ত শেখ রিফাদ মাহমুদ জানান, আমাদের ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে মানবিক কাজ করার উদ্দেশ্যে। ক্ষুদা, দারিদ্র‍্যতামুক্ত শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

এসময় আরোও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপিকা এসমে তারা বানু, প্রভাষক সাহাজুল ইসলাম, মিল্টন মামুন, শাহানুর রহমান প্রমুখ।

উক্ত ইফতার মাহফিলে দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।