শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৭:১৯ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে পড়ে মধু ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উতকুড়া বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, মৃত শিশু মধু ইসলাম একই এলাকার হারুন অর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের আঙ্গিনায় খেলা করছিল শিশু মধূ ইসলাম। খেলার এক পর্যায়ে মধূ ইসলাম বাড়ির পাশের পুকুরের পাড়ে গেলে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে মধুকে মৃত অবস্থায় পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পুকুরের পানিতে পড়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।