শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নগরকান্দায় দিন ব্যাপি পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৭:৫৩ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় দিন ব্যাপি তালিকা ভুক্ত পাট চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে নগরকান্দা মিলনায়তন হলরুমে ১৯,২০,২১ ইং তারিখ (তিনদিন) ব্যাপি এ প্রশিক্ষণ চলে।পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিন ব্যাপী পাট চাষী প্রশিক্ষণ ২০২২ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতীপ্রু, নগরকান্দা উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ,উপজেলা পাট কর্মকর্তা আব্দুস সালাম ও জেলা থেকে আগত প্রধান উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মজিববর রহমান, উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা পাট গবেষনা আঞ্চলিক কেন্দ্র ফরিদপুর ড.মোঃ শিবলী নোমান, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

উপজেলায় তালিকা ভুক্ত দিন ব্যাপী ৫০ জন করে তিন দিনে মোট ১৫০ জন পাট চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়। জমি তৈয়ার থেকে বীজ বোনা, নিড়ানী, সার, কিটনাশক, সেচ সহ পাট চাষে করনীয় বিষয় কর্মকর্তারা প্রশিক্ষণে তুলে ধরেন।তালিকা ভুক্ত সকল পাট চাষীদের ১ কেজি করে পাট বিজ তোষা- ৮ (রবি-১) জাতের বিজ দেওয়ার হয়।উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ বলেন,উপজেলায় পাট ও পেঁয়াজের চাষ বেশি। পেঁয়াজ আবাদ শেষ এখন পাট চাষীরা পাট চাষে ব্যস্ত সময় পার করছেন।প্রশিক্ষণের মাধ্যমে এসকল পাট চাষীদের পাট চাষে আগ্রহী করতেই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।