শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঝালকাঠিতে পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১১:৩৮ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির নলছিটিতে এক শিশুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে আরেক শিশু। বৃস্পতিবার ২১ এপ্রিল বিকেলে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃতরা হলো-খাগড়াখানা এলাকার দিনমজুর শহিদ হাওলাদাররের সাত বছরেরর কন্যারাফিজা আক্তার এবং একই এলাকার মোহাম্মদ সোহেলের ছয় বছরের ছেলে আল আমিন।

নলছিটির নাচন মহল ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ইউপি সদস্য জামাল হোসেন জানান, দুপুরে খাগড়াখানা বিলাম হাসপাতালের সামনের খালে পানিতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানিয়রা খোজাখোঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

বিকেল ৫ টায় বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দেড় ঘন্টার ব্যাবধানে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে।

বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার হুমায়ুন কবির বলেন, ‘আমরা অভিযান চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করেছি। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি।

এবিষয়ে নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, ‘খবর পেয়ে আমাদের নলছিটি থানাপুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।