শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে খ্রিষ্টান যুবকের মুত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৪:৩৯ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত মহন (১৮) নামে এক খ্রিষ্টান যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত শান্ত ধামোর খ্রিষ্টানপাড়া এলাকার শশী মহনের ছেলে। সে পল্লী বিদ্যুতের লাইম্যানের সহকারী হিসেবে কাজ করতো।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবক পল্লী বিদ্যুতের একজন লাইনের সহকারী হিসেবে কাজ করতো। দুপুরে সরকারপাড়া এলাকায় একটি বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আমরা খবর পেয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করি। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।