শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

আশুলিয়ায় একই পরিবারের চার জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৪:৪৭ পিএম
কপি হয়েছে!

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারের আশুলিয়ায় একই পরিবারের চার জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (২২ এপ্রিল) রাতে উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার দূর্গাপুর এলাকায় এঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দূর্গাপুর এলাকার আশরাফের সাথে সালাম মন্ডলের জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিলো। এর জের ধরে রাতে প্রতিপক্ষ আশরাফ, আরমান ও তাদের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সালাম মন্ডলের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সালাম মন্ডলসহ তার ভাই কালাম, সেলিম ও তার ভাইয়ের স্ত্রী বিউটি বেগমকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে কালাম ও সেলিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া সেলিম ও তার স্ত্রী বিউটি বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে প্রতিপক্ষের ভয়ে সালাম মন্ডলের পরিবার অসহায় হয়ে পড়েছে। চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার (ওসি) এসএম কামরুজ্জামান। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।