শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরের দাঙ্গা-হাঙ্গামা নিরসনের লক্ষে এবার মাতুব্বরদের সাথে পুলিশের মতবিনিময়

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৪:৪৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরবর সালথায় দাঙ্গা-হাঙ্গামা, ভাংচুর  ও অন্যায়-অপরাধ নিরসনের লক্ষে এবার গ্রাম্য মাতুব্বরদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ।

শনিবার দুপুরে সালথা মাল্টিপারপাস অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ সাদিক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথী হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম। সম্পানিত অতিথী হিসেবে বক্তব্য দেন, সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোঃ সুমিনুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী প্রমূখ।

সালথা থানার এসআই মুনতাছির মারুফের সঞ্চালনায় এসময় উপজেলা  আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ ও বিভিন্ন গ্রামের মাতুব্বররা  উপস্থিত ছিলেন।