বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

কোম্পানীগঞ্জে একাডেমী বাজার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৪:৫৬ পিএম
কপি হয়েছে!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একাডেমী বাজার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের একাডেমী বাজাস্থ একটি স্বেচ্ছাসেবী সংগঠন একাডেমী বাজার সমাজ কল্যান পরিষদ।

স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শুক্রবার ওছমা বিবি জামে মসজিদে গবির, অসহায় ও দুস্থ প্রায় ১৫০-২০০জনের ইফতারের আয়োজন করে থাকে। ইফতার শেষে প্রায় ১৫০পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ সবুজ, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন, ওছমা বিবি জামে মসজিদের খতিব মিজানুর রহমান, অত্র সংগঠনের সভাপতি, সম্পাদকসহ সকল সদস্য, এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইতিপূর্বে একাডেমী বাজার সমাজ কল্যাণ পরিষদ এলাকার অসহায়, গরিব, প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থসহ বিভিন্ন উন্নয়নমূলক কাছে অংশগ্রহণ করে আসছে।