শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পঞ্চগড়ে মিষ্টি দোকানে অভিযান, ৭ হাজার টাকা জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ১০:৪৫ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ে বাজার তদারকি অভিযান পরিচালনা করে দইয়ের খুটির মধ্যে লেবেল না থাকায় ও মিষ্টি খোলা রাখার দায়ে ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয় ।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় জেলা শহরের বাজারে অভিযান পরিচালনা করে তিশা সুইটস ও পাবনা সুইটসকে এ জরিমান করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

পরেশ চন্দ্র বর্মন বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের ক্ষমতাবলে ও পঞ্চগড় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় সদর উপজেলার পঞ্চগড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘন জনিত কারণে দইয়ে লেবেল না থাকায় ও মিষ্টি খোলা রাখার দায়ে তিশা সুইটসকে ৪ হাজার ও একই অপরাধে পাবনা সুইটসকে ৩ হাজারসহ দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও ফলের দোকান, ভোজ্য তেলের দোকান, মাংস, মুরগির দোকান এবং কাচাবাজারসহ অন্যান্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। নির্দেশনা অমান্য করলে তাদের কেও পরবর্তীতে জরিমানা আদায় করা হবে বলে জানানো হয়।