শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৮:৫৭ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদী থেকে নুড়িপাথর সংগ্রহ করতে গিয়ে মাটি চাপায় সকিরুল ইসলাম (৪০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ময়নাগুড়ি ভুটুজোত এলাকায় করতোয়া নদীতে এই ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত সকিরুল ময়নাগুড়ি ভুটুজোত এলাকার মৃত আঃ সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, করতোয়া নদীতে নুড়ি পাথর সংগ্রহ করতে প্রতিদিনের ন্যায় যায় সকিরুল। বিকেলে একপর্যায়ে করতোয়া নদীর ধারের কাছে পাথর সংগ্রহ করতে গেলে তীরের মাটি ভেঙ্গে পড়ে সকিরুলের উপর। এতে ঘটনাস্থলে পানিতে মাটির চাপায় মৃত্যু বরণ করে সে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় মরদেহের প্রাথমিক সুরতহাল করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া মাটি চাপায় ওই পাথর শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।