শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

রাজাপুরে পুলিশের দেওয়া ঘরে মাকে নিয়ে খুশি স্বপন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ০২:২০ পিএম
কপি হয়েছে!

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের দেয়া উপহারের পরিবেশ বান্ধব ঘরে মাকে নিয়ে ঠাই পেল ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাগড়ি এলাকার দিনমজুর স্বপন সরকার।

বাংলাদেশ জেলা পুলিশের সহায়তায় মাথা গোজার ঠাই পেয়ে তিনি খুশি। স্বপন সরকার উপজেলার সাংগর গ্রামের স্বর্গীয় অনন্ত কুমার সরকারের ছেলে।

রাজাপুর থানা সূত্রে জানাগেছে, মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ নিদের্শনা বাস্তবায়নে প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মানের উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ।

পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য একটি সার্ভিস ডেস্ক স্থাপনেরও উদ্দ্যোগ নেয়। জেলা পুলিশের তত্ত্বাবধানে এ উপজেলায় হতদরিদ্র একটি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।

গত (১০)এপ্রিল গণভবন থেকে ভার্চুয়ালি গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘর পেয়ে স্বপন সরকার বলেন, আমার মাথা গোজার কোন ঠাই ছিল না, মাকে নিয়ে অন্যের বাড়িতে থাকতাম।

বাংলাদেশ পুলিশের দেয়া উপহারের ঘর পেয়ে এখন নিজের একটা ঠাই হয়েছে। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীসহ যাদের জন্য ঘর পেয়েছি সব সময় তাদের জন্য দোয়া করবো।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে পুলিশের সহায়তায় এ উপজেলায় একজন অসহায় মানুষকে মাথা গোজার ঠাই করে দিয়েছি এটাই বাংলাদেশ পুলিশের সার্থকতা।