শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কটিয়াদীতে ভোক্তা অধিকার আইনে তেল ও জুতার দোকানে জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ০৬:০১ পিএম
কপি হয়েছে!

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরে মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালান করেন। ২৫ এপ্রিল সোমবার বিকালে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে বার হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযান পরিচালনা কালে তেলে কৃত্রিম সংকট সৃষ্টি ও গোপনে তেল সংরক্ষণ করার অপরাধে কৃষ্ণ সাহা স্টোর কে পাঁচ হাজার, জুয়েল স্টোর কে এক হাজার, রুপালী স্টোর কে দুই হাজার টাকা, বাটা শোরুম কে অধিক মূল্যে জুতার দাম নির্ধারণ করায় দুই হাজার এবং এপেক্স শোরুম কে ক্রয় মূল্যের চেয়ে অধিক মূল্যে জুতা বিক্রির দায়ে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রসিকিউশান অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কটিয়াদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ দিদারুল আলম রাসেল। অভিযানে মাহবুব আলম ভোক্তা অফিস কিশোরগঞ্জ উপস্থিত ছিলেন ও জেলা পুলিশের একটি টিম।