২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নাগরপুরে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস কনফারেন্স

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল ২০২২

টাঙ্গাইলের নাগরপুরে মঙ্গলবার (২৬ এপ্রিল) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস কনফারেন্স করেছেন নাগরপুর উপজেলা প্রশাসন।

সোমবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলা সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, তৃতীয় পর্যায়ে ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৩২ হাজার ৯ শত ৪ টি জমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর সহ জমি হস্তান্তরের শুভ উদ্ভোধন করবেন। তারই ধারাবাহিকতায় নাগরপুরে ২৭ টি পরিবারের হাতে দলিল সহ ঘর হস্তান্তর করা হবে। সেই সাথে ১ শত ৫৭ টি গৃহ ও ভূমিহীন পরিবার কে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসাবে ত্রিশ (৩০) কেজি করে চাউল প্রদান করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. ইকবাল হোসেন, উপজেলা পিআইও মো. আবু বকর সহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৫ এপ্রিল ২০২২

নাগরপুরে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস কনফারেন্স

লিংক কপি হয়েছে!