২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৩ নং সদর ইউনিয়নের পরিষদের ১৫ জুন নির্বাচন

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জুন ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সম্মেলন কক্ষে নতুন কমিশনের দ্বিতীয় সভা শুরু হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব নেয়ার পর কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে এটিই প্রথম নির্বাচন হতে যাচ্ছে।
ইসি সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে ও প্রত্যাহারের শেষ সময় ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ ১৫ জুন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৩ নং সদর ইউনিয়নের পরিষদের ১৫ জুন নির্বাচন

লিংক কপি হয়েছে!