শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সালথায় হতদরিদ্রদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৫:৫৩ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের সালথায় অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য ও সমন্বয়ক এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম এ সব বিতরন করা হয়। বুধবার সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামের তার নিজ বাড়ীর আঙ্গিনায় উপস্থিত হয়ে এ শাড়ী-লুঙ্গী বিতরন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, ঢাকা দক্ষিণ আওয়ামীলীগের সদস্য হাজী শকিকুর রহমান মিলন, বল্লভদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু, যুবলীগ নেতা রাসেল হোসেন প্রমূখ।

এসময় মেজর অবঃ আতমা হালিম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে রাতদিন পরিশ্রম করছেন জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর যে ভিশন রয়েছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের এই দেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। শেখ হাসিনার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহব্বান জানান।