শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৭:১২ পিএম
কপি হয়েছে!

বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী ও পেশাজীবীদের সৌজন্যে আয়োজিত ইফতার ও দোয়ার মাহফিল দলমত নির্বিশেষে সকল দল, ব্যবসায়ী ও পেশাজীবীদের মিলনমেলায় পরিণত হযেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার বসুরহাট আর,ডি শপিং মলের নির্ঝর কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

প্রেসক্লাবের সভাপতি এ,কে আনোয়ার তোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর উল্যাহ পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আল আমিন,কাদের মির্জার অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইউনুছ,মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীসহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল মতিন লিটন,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের সাধারন সম্পাদক মাজহারুলহক তৌহিদসহ আরও অনেকে।জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর বেলায়েত হোসেন,সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, রহমত উল্যাহ দিদারসহ আরও অনেকে।বসুরহাট পৌরসভা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মাহবুব জামিল মাসুমসহ কোম্পানীগঞ্জ উপজেলার ব্যবসায়ী,পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।