বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

নাগরপুরে তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৮:১৫ পিএম
কপি হয়েছে!

টাংগাইলের নাগরপুরে তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৭ এপ্রিল) বিশ্বনবী( সা.) হাফিজিয়া ও এতিমখানার মাঠে তালিমুল কুরআন ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখার সভাপতি ডা.মো.আজিজুর রহমান এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সাধারন সম্পাদক হাফেজ আজিম মিয়ার পরিচালনায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা সহ সাধারণ সম্পাদক হযরত মাওলানা ইদ্রিস আলী আকন এবং প্রধান ধর্মীয় আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ও প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মো.রফিকুল ইসলাম সাহেব।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মজিদ মিয়া,অধ্যক্ষ হযরত মাওলানা গোলাম রাব্বানী সাহেব,নাগরপুরের কর্মরত সাংবাদিক বৃন্দ,সুশীল সমাজ,শুভাকাঙ্ক্ষীসহ এতিমখানার সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, রমজান মাস অফুরন্ত নেয়ামতের মাস। এ মাসে আল্লাহভীতি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। কুরআন নাজিলের মাসে কোরআনের চর্চাকে বৃদ্ধি করে সে অনুযায়ী সমাজ গড়ে তোলা প্রয়োজন। রমজানের শিক্ষাকে বাকি ১১ মাস কাজে লাগানোর আহবান জানান।