২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঘোড়াঘাট থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল ২০২২

দিনাজপুরের ঘোড়াঘাট থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঘোড়াঘাট থানা চত্বরে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম।

এ সময় ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, কবিরুল ইসলাম প্রধান, অধ্যাপক সাজ্জাদ হোসেন, আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে ঘোড়াঘাট থানা জামে মসজিদের ইমাম উপস্থিত সকলের মৃত আত্মীয়দের রুহের মাগফেরাত সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৭ এপ্রিল ২০২২

ঘোড়াঘাট থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!