শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে বাটা শো-রুম’কে ৪০ হাজার জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ১১:১৯ এএম
কপি হয়েছে!

মূল্য কারসাজির অভিযোগে ফরিদপুরে বাটা শো-রুম’কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায়  নাতাশা হক নামের এক মহিলার ক্রেতার লিখিত অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ জানান, অভিযোগকারী ভোক্তা নাতাশা হক গত ১২ এপ্রিল শহরের মুজিব সড়কে অবস্থিত বাটা সু-স্টোর হতে এক জোড়া স্যান্ডেল ক্রয় করেন। বাসায় গিয়ে স্যান্ডেলের প্রাইস ট্যাগ চেক করে দেখেন সেখানে দুটি প্রাইস ট্যাগ লাগানো। পরবর্তীতে বাটা শো-রুমকে বিষয়টি জানালে তারা এ বিষয়ে কোনো প্রতিকার না দেওয়ায় অভিযোগকারী প্রতিকার পেতে ভোক্তা অধিকারের হটলাইনে যোগাযোগ করেন এবং প্রমাণসহ লিখিত অভিযোগ দাখিল করেন।

পরে, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ ও বিক্রয় না করায় এবং ভোক্তাদের সাথে মূল্য নিয়ে প্রতারণা করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয় কর্তৃক প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

ফরিদপুর জেলা  স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খাঁন জানান, শহরের মুজিব সড়কে বাটার প্রধান শো-রুমে এক ক্রেতার অভিযোগের সত্যতা পাওয়া তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।